যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় মিত্রদের বিশেষ অনুরোধের কারণেই তিনি ইরানে বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথ নামক এক বিশ্লেষককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। ট্রাম্প বলেন, ওই দেশগুলোর অনুরোধে বর্তমান পরিস্থিতি কিছুদিন যেমন আছে তেমনই চলতে দেওয়া হচ্ছে, যদিও তিনি নিজে এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত নন।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে মিত্রদের বাধা না থাকলে তিনি ইরানে নতুন করে আক্রমণ পরিচালনা করতেন। তার দাবি, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের সব সেতু, জ্বালানি অবকাঠামো এবং উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারত।
এদিকে সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে ইরান যুদ্ধের ফলে তেলের মূল্য বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হয়েছে। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে তিনি এখনো সঠিক বলে মনে করেন।
এর আগে গত রবিবার (৮ নভেম্বর) রস ডাউথ্যাটকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যেসব মিত্র দেশকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যুদ্ধের সব খরচ তাদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে আদায় করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, তাদের সহায়তা ছাড়া ওই দেশগুলোর কোনো অস্তিত্বই থাকত না, তাই যুদ্ধের পুরো অর্থ তাদের শতভাগ পরিশোধ করতে হবে।