পাকিস্তানের করাচিতে দেশটির প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।
সমাধিসৌধ পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরাও অংশ নেন।