লগইন
লগইন
অর্থনীতি

টানা নয় দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা নয় দফা কমানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ওই দিন সকাল থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হবে। তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের নির্ধারিত দর অনুযায়ীই বাজারে রুপা কেনাবেচা চলবে।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলংকরের নকশা ভেদে ক্রেতাদের মজুরি প্রদান করতে হবে। নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে কোনো ভ্যাট কাটা যাবে না। এ ছাড়া গয়না বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং বদলানোর ক্ষেত্রে ৯ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যতালিকা ও নিয়ম কার্যকর থাকবে।

Related posts

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির

mdjhsagor0099@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ঢাকায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্যমেলা

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, দুই পক্ষের মধ্যে বড় ব্যবধান

mdjhsagor0099@gmail.com

একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত

mdjhsagor0099@gmail.com

প্রায় ১৩ মাস পর দেশের বাজারে দুই লাখ টাকার নিচে নামল সোনার দাম

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন