লগইন
লগইন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে ক্ষমতারচ্যুত শেখ হাসিনার সমর্থকদের সহিংসতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার চিত্র উঠে এসেছে

যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক সহিংসতা চালাচ্ছে, যা একধরনের ছোট পরিসরের রাষ্ট্রবিরোধী তৎপরতা। গত শনিবারে প্রকাশিত এবং রবিবারে হালনাগাদ হওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই রাজনৈতিক অস্থিরতায় হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

পুলিশের তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সাম্প্রতিক এই সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন দলের তিনজন সদস্য এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারানো এক বাস সহকারী রয়েছেন। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং হামলা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সহিংসতার মাত্রা সবচেয়ে তীব্র রূপ নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে যান চলাচল বিঘ্নিত করেছে, সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এর ফলে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়। এ সময় বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে।

প্রতিবেদনে আরও স্মরণ করিয়ে দেওয়া হয় যে, ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন গণআন্দোলন দমনের সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানির পর হাসিনা ভারতে পালিয়ে যান। পরবর্তীতে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাবেক প্রধানমন্ত্রীকে একজন সন্ত্রাসী ও পলাতক অপরাধী হিসেবে আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের প্রতি সরকারের দাবি পুনরায় ব্যক্ত করেছেন।

Related posts

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

mdjhsagor0099@gmail.com

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

mdjhsagor0099@gmail.com

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে-র ঐতিহাসিক রায়

mdjhsagor0099@gmail.com

পাকিস্তানের কোহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১০

mdjhsagor0099@gmail.com

সৌদি ও কাতারের অনুরোধেই ইরানে বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প

mdjhsagor0099@gmail.com

ইরানের সঙ্গে সামরিক যুদ্ধ কার্যত শেষ হয়েছে, জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন