লগইন
লগইন
অন্যান্য

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫ দানবাক্স খুলে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স প্রায় সাড়ে চার মাস পর খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলার পর রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া যায়। নগদ অর্থের পাশাপাশি এতে স্বর্ণ-রুপার অলংকার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

টাকাগুলো ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে মেঝেতে ঢেলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্যসহ প্রায় ছয় শ জনের একটি দল টাকা গণনার কাজ শুরু করে। টাকার নিরাপত্তায় পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে গত জুনে দানবাক্সগুলো থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এবার প্রায় পাঁচ মাস পর দানবাক্স খুলায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। দিনভর গণনা শেষে সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়। এই তহবিলের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং গরিব ও অসুস্থ মানুষের সহায়তায় অর্থ ব্যয় করা হয়। পাশাপাশি প্রায় পাঁচ শ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

গোপালগঞ্জের ডিসি ও পুলিশ সুপারকে বদলি করল সরকার

mdjhsagor0099@gmail.com

২০২৭ সালের হজের বর্ধিত ও খালি কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু

mdjhsagor0099@gmail.com

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন বারিধারা থেকে আটক

mdjhsagor0099@gmail.com

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা

mdjhsagor0099@gmail.com

পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা ইসির

mdjhsagor0099@gmail.com

সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন