লগইন
লগইন
আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিচার আদালতের রায় দ্রুত বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি ইইউর আহ্বান

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত ১৯ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে ইইউর মুখপাত্র এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আইসিজের সিদ্ধান্ত মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের একটি বাধ্যতামূলক শর্ত। এই রায়ের মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী যে চরম সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। সংকটটির টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মিয়ানমারকে দ্রুত এই রায় কার্যকর করতে হবে।

পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে আইসিজের ভূমিকার প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইইউ। একই সঙ্গে সব পক্ষকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Related posts

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগে বৈঠকে মিলিত হলেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন

mdjhsagor0099@gmail.com

পাকিস্তানের কোহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১০

mdjhsagor0099@gmail.com

ভারতের জম্মু ও কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে

mdjhsagor0099@gmail.com

যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

mdjhsagor0099@gmail.com

এপেক সম্মেলনে শি, ট্রাম্প ও পুতিনের বক্তব্য এবং ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন