লগইন
লগইন
জাতীয়

কাদের মোল্লার ফাঁসি সংক্ষিপ্ত রায়ে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানিতে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করা হয়েছে।

শুনানি চলাকালে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। একইসঙ্গে তিনি এমন ঘটনাকে বিচারিক অবিচার বা ‘মিসক্যারেজ অব জাস্টিস’ হিসেবে অভিহিত করেন।

এদিকে আপিল শুনানিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মাত্র ১৩ বছর বয়সি একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে। বয়স বিবেচনা না করে এই সাজা দেওয়ার বিষয়টি নিয়ে আপিল বিভাগে বিস্ময় প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন বর্তমানে কারাগারে আছেন এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

Related posts

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ডিবি

mdjhsagor0099@gmail.com

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

mdjhsagor0099@gmail.com

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

mdjhsagor0099@gmail.com

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

mdjhsagor0099@gmail.com

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন