লগইন
লগইন
আবহাওয়া

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে ও সাবধানে চলাচল করতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

Related posts

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

mdjhsagor0099@gmail.com

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় আকভান, ১৬ নভেম্বর রূপ নেওয়ার শঙ্কা

mdjhsagor0099@gmail.com

বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন