লগইন
লগইন
আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি করেছে। সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার রয়েছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার রূপ নিয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কারণে এর কাছাকাছি এলাকার সাগর উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রথম লঘুচাপের সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে শনিবার সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।

Related posts

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় আকভান, ১৬ নভেম্বর রূপ নেওয়ার শঙ্কা

mdjhsagor0099@gmail.com

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন