লগইন
লগইন
আমাদের সম্পর্কেক্যাম্পাসজনপ্রিয় সংবাদজাতীয়ফটো গ্যালারিসারা দেশসারাদেশ

সাংবাদিকতার ৫০ বছরের পথচলা: বাঙলা কলেজে দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজধানীর সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে কেক কেটে জাতীয় দৈনিক ‘দৈনিক সমাচার’-এর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় পত্রিকাটির বাঙলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি মকছুদুল হাসানের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে দৈনিক সমাচারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দৈনিক সকালের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহিদ বলেন, ‘দীর্ঘ পথচলায় দৈনিক সমাচার পাঠকের বিশ্বাস ও ভালোবাসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা রাখার ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করি।’

দৈনিক উদ্যোগ নিউজের ক্যাম্পাস প্রতিনিধি তানভীর বলেন, ‘দৈনিক সমাচার সবসময় পাঠকের আস্থা ও বিশ্বাস ধরে রাখার চেষ্টা করেছে। পত্রিকাটির ৫০ বছরে পদার্পণ একটি গৌরবের অর্জন। এ উপলক্ষে দৈনিক সমাচার পরিবারের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

এ সময় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সদস্য নাফিজ আন্নান অর্ণব, মোহাম্মদ ওবাইদুল, সিফাত আহমেদ ও শাকিব আল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁরা দৈনিক সমাচারের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশে পত্রিকাটি আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় তাঁরা দৈনিক সমাচারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সাংবাদিকতার আদর্শ, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা সমুন্নত রেখে পত্রিকাটির এগিয়ে চলার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থান:
  • ঢাকা

Related posts

মিরপুরে মডেল একাডেমির এসএসসি ’১৮ ব্যাচের উদ্যোগে খেলাধুলায় মাদকবিরোধী প্রচার

Tanvir

নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা আইনজীবী পুলিশ হেফাজতে

mdjhsagor0099@gmail.com

জাতীয় সংসদে একশ আসনে সরাসরি নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের

mdjhsagor0099@gmail.com

দলের রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

Tanvir

ডিসিইউর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব রাজীব

Tanvir

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

Tanvir

মন্তব্য করুন