লগইন
লগইন
স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৪১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে। এই সময়ে বিভিন্ন বিভাগে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৪৫, চট্টগ্রামে ২৮১, সিলেটে ২৪১, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮২, খুলনায় ৭৮, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।

গত পনেরোই মার্চ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১৯৯ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনে এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে, পনেরোই মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ১৯ হাজার ২৪৭ শিশু রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই লাখ ১০ হাজার ৪০১ শিশু বাড়ি ফিরে গেছে।

Related posts

হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, সবাই ঢাকায়

ক্র্যাশ প্রোগ্রামে কমেছে ডেঙ্গু রোগী ভর্তি, ঝুঁকি কাটেনি সীতাকুণ্ডে

mdjhsagor0099@gmail.com

বিশ্বজুড়ে পুরুষের চেয়ে শরীরে বেশি ব্যথা অনুভব করেন নারীরা

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

mdjhsagor0099@gmail.com

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে দুটি আইসিইউ চালু

mdjhsagor0099@gmail.com

কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১,৮০০; মৃত্যু ৩

মন্তব্য করুন