শুক্রবার ভোরে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলার ফলে মার্কিন রাডার সিস্টেমে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ হামলার পেছনে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক শহরে ইরানের টেলিযোগাযোগ টাওয়ারকে লক্ষ্য করে 'শত্রুপক্ষ' হামলা চালানোর পর তারা এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে উপস্থিতি সতর্কবার্তা দিয়েছিল এবং বলেছে, 'যদি আগ্রাসী কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।' এছাড়া হামলার মাধ্যমে বাহরাইনে মার্কিন রাডারের ধ্বংসের কথা জানান হয়েছে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত, যা মধ্যপ্রাচ্যে নৌ-অভিযানের প্রধান কেন্দ্র। দীর্ঘদিন পর শুক্রবারের এই হামলা নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের পক্ষ থেকে এখনও এ হামলাকে কেন্দ্র করে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।