লগইন
লগইন
Uncategorized

গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

(চরাঞ্চল প্রতিদিন), গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়নের কামারজানী বাজার সংলগ্ন একটি ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এতে ব্রিজটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি কামারজানী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বারাকাহ্ ফ্যাশন এন্ড বোরকা হাউসের তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন ব্রিজটির বেহাল দশার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি জানান, ব্রিজটি দিয়ে প্রতিদিন কামারজানী বণিক বালিকা উচ্চবিদ্যালয় ও কামারজানী মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন বাজার ও বিভিন্ন প্রয়োজনে ব্রিজটি ব্যবহার করেন। তার দাবি অনুযায়ী, প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন।

ছবিতে দেখা যায়, ব্রিজের একাংশ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে রড বের হয়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

Related posts

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন ফুলছড়ির নুজহাত: গাইবান্ধার ক্রীড়াঙ্গনে অনন্য দৃষ্টান্ত

mdjhsagor0099@gmail.com

রোহিঙ্গা প্রত্যাবাসন: দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও ফেরা হয়নি বাড়ি

Mohammad Shamim

মন্তব্য করুন