লগইন
লগইন
অপরাধবিশ্বরাজনীতিসর্বশেষ

ইজরায়েলি কারাগারে কুকুর দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ, অভিযোগ আলবানিজের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের ওপর ইউরোপের দেশগুলোতে প্রশিক্ষিত কুকুর দিয়ে ধর্ষণ ও নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‍্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ। এ বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতিত্বের মেয়াদকে কাজে লাগানোর জন্য আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার আইরিশ পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির এক সভায় বক্তব্য দিতে গিয়ে এসব অভিযোগ করেন আলবানিজ। তিনি বলেন, ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ডকে উপনিবেশে পরিণত করতে ইসরায়েল যে কর্মকাণ্ড চালাচ্ছে, তাতে ইউরোপীয় ইউনিয়নও সমানভাবে অংশীদার।

আন্তর্জাতিক আইনি ব্যবস্থা রক্ষায় ইইউর সদস্য দেশগুলোকে নীতিগত পরিবর্তনের জন্য নেতৃত্ব দিতে আয়ারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলবানিজ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে শিশু হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দীর্ঘদিনের। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্ষণের প্রথম অভিযোগ পাওয়া যায় ১৯৪৮ সালে, এরপর ১৯৬৭ সালে। তবে বর্তমানে এসব নির্যাতন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।

তিনি আরও অভিযোগ করেন, ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ ও নির্যাতন করা হচ্ছে। নির্যাতিতদের জবানবন্দিতে এসব ঘটনার বিবরণ উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

আলবানিজ বলেন, ইউরোপের কিছু মানুষ এসব কুকুর বিক্রি করে মুনাফা করছে, অথচ সেগুলো মানুষকে নির্যাতনের কাজে ব্যবহার করা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এসব বন্ধ করার পরিবর্তে নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদেরই কারাগারে পাঠানো হচ্ছে।

নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ র‍্যাপোর্টার। তিনি বলেন, সত্য তুলে ধরতে গিয়ে নিজের ও পরিবারের জীবন ঝুঁকির মুখে ফেলছেন। এক মাস আগেও তাঁর সন্তানরা ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে প্রবেশ করেছিল বলে জানান তিনি।

ফিলিস্তিনে চলমান পরিস্থিতি তুলে ধরে আলবানিজ বলেন, তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় সহিংসতা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণের ফলে ফিলিস্তিনিরা নিজেদের ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডের মাত্র এক-তৃতীয়াংশ এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।

তিনি দাবি করেন, গত তিন বছরের বেশি সময়ে ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২১ হাজার ৭০০ জন শিশু। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, ১ হাজার ৯৫ দিন ধরে প্রতিদিন গড়ে ২০ জন শিশু নিহত হয়েছে।

গাজার মানবিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, অঞ্চলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু পরিবার ধ্বংসপ্রাপ্ত ভবনের অবশিষ্টাংশ, মানবদেহের ধ্বংসাবশেষ ও নানা রোগের ঝুঁকির মধ্যে বসবাস করছে। এর পাশাপাশি ইসরায়েলি হামলা ও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। সামনে শীতকাল আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলবানিজ। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর মতো বহিরাগত শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার উদ্যোগ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ক্ষুণ্ণ করতে পারে বলে সতর্ক করেন তিনি।

আলবানিজ বলেন, গত তিন বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নিজেদের ইচ্ছামতো কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। প্রভাবশালী স্বার্থের কারণে এমন একটি বিশ্বব্যবস্থা গড়ে উঠছে, যেখানে ন্যায়বিচারের পরিবর্তে শক্তির প্রয়োগ প্রাধান্য পাচ্ছে।

তিনি বলেন, ইইউর সভাপতিত্ব আয়ারল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। আন্তর্জাতিক আইনের প্রতি দেশটির অঙ্গীকার প্রমাণের পাশাপাশি যুদ্ধ, শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে ইউরোপীয় মূল্যবোধভিত্তিক নেতৃত্ব দেওয়ার এখনই সময়।

আলবানিজের বক্তব্যের নিন্দা

এদিকে আইরিশ পার্লামেন্টে আলবানিজের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ডের একটি ইহুদি প্রতিনিধিত্বকারী সংগঠন এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও বৈষম্যের বিরুদ্ধে কথা বললেও আলবানিজের অতীতে ইহুদিবিদ্বেষী (অ্যান্টিসেমিটিক) বক্তব্যের নজির রয়েছে। তিনি প্রায়ই ইসরায়েল ও ইহুদিদের নিয়ে চরমপন্থী মন্তব্য করেন বলেও দাবি করেছে তারা।

স্থান:

Related posts

ভারতীয় নাগরিক রবিউল চতুর্থ দফায় রিমান্ডে

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

mdjhsagor0099@gmail.com

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

খাজনা কমাতে ঘুষ গ্রহণ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার, ভিডিও ভাইরাল

mdjhsagor0099@gmail.com

থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ অভিযোগে একরাতে ৬২৪ জনকে গ্রেফতার নিয়ে কী জানা যাচ্ছে

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন