লগইন
লগইন
ক্যাম্পাস

সাত কলেজের তথ্য হস্তান্তর, গতিশীল হবে শিক্ষা কার্যক্রম: উপাচার্য

ক্যাম্পাস প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও রেজিস্ট্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সার্বিক সফলতা কামনা করেন। তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

নতুন এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অন্যদিকে, শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত দ্রুততম সময়ের মধ্যে হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

স্থান:
  • ঢাকা

Related posts

তেল-স্টাফের খরচ দিতে চেয়েও মাঠ কর্মে মেলেনি কলেজ বাস, ক্ষুব্ধ বাঙলা কলেজের শিক্ষার্থীরা

Tanvir

বাঙলা ক্যাম্পাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Tanvir

শিক্ষা ক্যাডারের কালো ব্যাজের বিপরীতে ডিসিইউ শিক্ষার্থীদের লাল প্রোফাইল

Mohammad Shamim

বাঙলা ক্যাম্পাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Tanvir

বাঙলা ক্যাম্পাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

Tanvir

ডিসিইউ ভিসির বক্তব্যকে ‘সাহসী’ আখ্যা দিয়ে সমর্থন ঢাবি অধ্যাপক কামরুল হাসান মামুনের

Mohammad Shamim

মন্তব্য করুন