লগইন
লগইন
শিক্ষা

পরিবেশ না থাকায় গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তরিত

পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জ জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা এই দুই জেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। গত ২৯ নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

বোর্ডের আদেশ অনুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলার কেন্দ্রটির পরীক্ষা মাদারীপুরের রাজৈরে সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে এবং কোটালীপাড়া উপজেলার কেন্দ্রটির পরীক্ষা রাজৈর সরকারি কলেজে নেওয়া হবে। এ ছাড়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার কেন্দ্র দুটির পরীক্ষা মাদারীপুরের রাজৈরে অবস্থিত শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলার কেন্দ্রটির পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরিবর্তিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের স্থানান্তরিত কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের নতুন নির্ধারিত এই কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশ নিতে হবে।

Related posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

শিক্ষা খাতে বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ: মাহ্দী আমিন

mdjhsagor0099@gmail.com

শিক্ষকদের পে-স্কেল ও বদলি প্রসঙ্গে সচিবের বক্তব্য জানা গেল

mdjhsagor0099@gmail.com

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ঢাবি-বুয়েট আগের সময়ে, রাবি পেছালেও জবি-চবিতে ভিন্ন সিদ্ধান্ত

mdjhsagor0099@gmail.com

প্রকাশিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল

mdjhsagor0099@gmail.com

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন