প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে রাজধানী মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডি অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথিরূপে যোগদান করেছেন।
সম্মেলনে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন, যেখানে শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠার উপর আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ মানবসম্পদ তৈরি ও শিক্ষার পরিবেশের মান উন্নয়ন করা, পাশাপাশি কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো।