লগইন
লগইন
অন্যান্য

গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থেকে আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যদের দেখতে রাজধানীর পিলখানায় যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার ২৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পিলখানা বিজিবি সদর দপ্তরে অবস্থিত শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে গিয়ে মন্ত্রী চিকিৎসাধীন বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি আহত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। তার এই হাসপাতাল পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী বিজিবির অপস রুমও ঘুরে দেখেন এবং সেখানে কার্যক্রম সম্পর্কে জেনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

গত ১৬ ও ১৭ নভেম্বর গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে এসব অপ্রীতিকর ঘটনা ঘটে। গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করার সময় উচ্ছৃঙ্খল শ্রমিকদের ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের বা ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান এবং সিপাহী রঞ্জু মিয়া আহত হন। এতে লে. কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের নানা জায়গায় আঘাত লাগে এবং সিপাহী রঞ্জুর হাত ও পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

অন্যদিকে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকাকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এই তিনজন সদস্যই উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related posts

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশে বাজারে হোন্ডা হর্নেট ২.০ বাইক

mdjhsagor0099@gmail.com

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের নবম ও শেষ চালান পৌঁছাল

mdjhsagor0099@gmail.com

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড

mdjhsagor0099@gmail.com

জনগণ যা চাইবে সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন