লগইন
লগইন
অপরাধ

কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন পিচ্চি রাজা

গাজীপুর জেলার বাইমাইল এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশি পাহারায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের সময় কৌশলে পালিয়ে গেছেন পিচ্চি রাজা নামের এক বন্দি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তার এই পলায়নের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে এই বন্দি স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। গাড়ি বহরটি যখন গাজীপুরের বাইমাইল এলাকা অতিক্রম করছিল, তখন হঠাৎ করেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলেন ওই বন্দি। পরে তার কথা বিশ্বাস করে গাড়ি থামানো হলে তিনি এই সুযোগ নেন।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নামার পর মুহূর্তের মধ্যেই অন্ধকার এবং জনাকীর্ণ পরিবেশের সুযোগ নিয়ে চম্পট দেন তিনি। তাকে দ্রুত খোঁজাখুঁজি শুরু হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই আকস্মিক ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পর পরই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও কারারক্ষীরা। পলাতক পিচ্চি রাজাকে পুনরায় গ্রেফতার করতে এবং এই ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কতৃপক্ষ।

Related posts

ভারতীয় নাগরিক রবিউল এবার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় ৭ দিনের রিমান্ডে

খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা

থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

যশোরে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র

রাজধানীর সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর বাবারও মৃত্যু

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন