লগইন
লগইন
অন্যান্য

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ভীতি বা শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান যে বর্তমান পরিস্থিতিতে দেশে সেনাবাহিনী মোতায়েন করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সম্প্রতি শরীয়তপুরের জাজিরা ও নওডোবা এলাকায় সংঘটিত অপ্রীতিকর ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে প্রাণহানির ওই ঘটনাটি মূলত অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে কক্সবাজারের পর্যটন খাত ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে একটি উচ্চপর্যায়ের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে হওয়া ওই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

Related posts

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

mdjhsagor0099@gmail.com

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদে গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

mdjhsagor0099@gmail.com

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

mdjhsagor0099@gmail.com

খুলনায় নতুন করে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালি লেপন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন