প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার বেলা ১১টায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়ন তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন বিজয়ী ব্যক্তির হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। গবাদি পশুর খামার ক্যাটাগরিতে প্রথম পদক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ২৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।