লগইন
লগইন
জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন পলাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ। তাকে গ্রেড-২ (অতিরিক্ত সচিব) পদমর্যাদায় এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই অনুযায়ী, মেহেদী হাসান পলাশকে অন্য কোনও পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক এবং পার্বত্য নিউজ ডটকমের সম্পাদক হিসেবে কর্মরত।

তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানও।

Related posts

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

mdjhsagor0099@gmail.com

রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ

mdjhsagor0099@gmail.com

বিচার বিভাগের স্বাধীনতার প্রধান শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

mdjhsagor0099@gmail.com

মজুরি বৃদ্ধি ও মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

mdjhsagor0099@gmail.com

জাতীয় সংসদে একশ আসনে সরাসরি নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন