ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের বিয়ের গুঞ্জন নিয়ে গত সোমবার থেকে দেশটির সিনে ও ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়।
শোনা যাচ্ছিল যে খুব দ্রুত দেওল পরিবারের পুত্রবধূ হতে যাচ্ছেন সারা। এর আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার সম্পর্কের গুঞ্জন থাকলেও তা অনেক আগেই ভেঙে গেছে বলে জানা যায়।
তবে সারার একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে যে রাজবীর দেওলের সঙ্গে সারার বিয়ের বিষয়টি কেবলই গুঞ্জন এবং এতে কোনো সত্যতা নেই।
ওই সূত্র আরও জানিয়েছে, এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সারা ও রাজবীর কখনো দেখাই করেননি এবং সারা বর্তমানে অবিবাহিত ও নিজের কাজে ব্যস্ত রয়েছেন।
ভবিষ্যতেও এই ধরনের ভিত্তিহীন জল্পনার কোনো উত্তর সারা দেবেন না বলে জানিয়েছে সূত্রটি, কারণ তিনি সবসময় মার্জিত ও শালীনতা বজায় রাখতে পছন্দ করেন।
উল্লেখ্য, সারা টেন্ডুলকার ফ্যাশন ও ব্র্যান্ডের কাজের সুবাদে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ। অন্যদিকে, রাজবীর দেওল ২০২৩ সালে অবনীশ এস বারজাতিয়ার পরিচালনায় 'দোনো' সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন।