লগইন
লগইন
জাতীয়

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করে।

এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা হন তিনি। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন সরাসরি উপভোগ করবেন প্রধানমন্ত্রী।

এই বিশেষ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। মহড়া চলাকালে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম অবলোকন করবেন তিনি।

নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দেশের তিন বাহিনীর এমন সমন্বিত যৌথ মহড়া সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related posts

রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ

mdjhsagor0099@gmail.com

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ আট জেলায় বিজিবি ও আনসার মোতায়েন

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

mdjhsagor0099@gmail.com

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন