জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেই শতক পূর্ণ করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস, যা তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। প্রথম দিনে রান ৯২ এ অপরাজিত থাকা এই ব্যাটার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান এবং সেঞ্চুরিটি তার তিন বছর পূর্ণ হওয়া মেয়ে আনায়রাকে উৎসর্গ করেন।
শতক হাঁকানোর পর ব্যাট ও হেলমেট প্রদর্শনের পাশাপাশি পকেট থেকে একটি চিরকুট বের করে ব্যতিক্রমী উদযাপনের রূপ দেন লিটন। ওই কাগজে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল প্রথম দিনে ৬ উইকেটে ৩২৭ রান তুলে দিন শেষ করেছিল, যেখানে তাওহীদ হৃদয় করেন ১৩৭ রান। লিটনের সেঞ্চুরির পর ১০ রান যোগ করে মেহেদী হাসান মিরাজ আউট হলে দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৫৯ রান।