জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ১৩ নভেম্বর। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।
লেখার জাদুতে কল্পনা আর বাস্তবের অপূর্ব মিশ্রণ ঘটিয়ে বাংলা সাহিত্যে এক ভিন্ন ধারার সৃষ্টি করেছিলেন এই গুণী লেখক। মিসির আলি ও হিমুর মতো চিরস্মরণীয় চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি অসংখ্য পাঠকের মনে জায়গা করে নেন।
বাংলা সাহিত্যের এই বরেণ্য লেখকের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভূমিতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।