রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ নভেম্বর শনিবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মিরপুর-১০ এলাকায় চলাচলকারী ওই বাসটিতে হঠাৎ করেই আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আকস্মিক এই ঘটনায় মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার ফলে ইতিহাস পরিবহনের বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।