লগইন
লগইন
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর। সংবাদমাধ্যমকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বামী ও নির্মাতা নুরুল আলম আতিক।

ভাষা সংগ্রামী আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে কাজ করছিলেন। তার গল্প ও নির্মাণে মধ্যবিত্তের জীবন এবং সমাজবাস্তবতা ফুটিয়ে উঠেছে। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম তৈরি করেছেন তিনি। এছাড়া ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্র প্রযোজনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে স্বামী নুরুল আলম আতিক ছাড়াও তিনি দুই ছেলে শান্তি ও সাধু এবং এক মেয়ে অগ্নিকে রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হয়। এরপর বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে উত্তরা বারো নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related posts

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

mdjhsagor0099@gmail.com

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

mdjhsagor0099@gmail.com

আরে জাহিদ হাসানের ছোট ভাই ও…

মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে: সামিরা খান মাহির আশা এবং প্রস্তুতি

mdjhsagor0099@gmail.com

নিজেই বক্স ক্যামেরা বানিয়ে বদলে যাওয়া ঢাকার ছবি তুলেছেন এই আলোকচিত্রী

mdjhsagor0099@gmail.com

৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন