লগইন
লগইন
বিনোদন

মার্চেন্ট নেভি কর্মকর্তা সিদ্ধার্থ দত্তকে বিয়ে করলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী মার্চেন্ট নেভির মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবার নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের আইনি বিয়ে ও বাগদান সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবরটি জানান অভিনেত্রী।

বিয়ের এই ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিশেষ ওই দিনে নবদম্পতি সাদা ও সোনালি রঙের পোশাকে সেজেছিলেন। প্রকাশিত ছবিগুলোতে আংটি বদল এবং বিয়ের নথিতে স্বাক্ষরের মুহূর্তগুলো ফুটে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।

বিনোদনজগতের বাইরের মানুষ সিদ্ধার্থ দত্তের বড় ভাইয়ের স্ত্রী হলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এক বন্ধুর মাধ্যমে সিদ্ধার্থের সঙ্গে পরিচয় হয়েছিল মিমির, যা পরবর্তীতে সম্পর্কে রূপ নেয়। এর আগে বিয়ের একটি ডিজিটাল আমন্ত্রণপত্র নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন তৈরি হলেও অবশেষে ছবি প্রকাশের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটল।

কলকাতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাহাড়ি এলাকা কালিম্পংয়ে তাদের মূল সামাজিক বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা চলার কথা রয়েছে। এছাড়া আগামী ১১ ডিসেম্বর কলকাতার বন্ধুবান্ধব ও চলচ্চিত্রজগতের সহকর্মীদের নিয়ে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

শ্রীলীলার এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক

mdjhsagor0099@gmail.com

শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি

mdjhsagor0099@gmail.com

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’

mdjhsagor0099@gmail.com

সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, অন্যরা কে কত টাকার মালিক

mdjhsagor0099@gmail.com

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, মেনে নেওয়ার মতো নয়: সাদিয়া আয়মান

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন