লগইন
লগইন
অন্যান্য

নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল স্থগিত

নিরাপত্তার স্বার্থে এবং স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট মতামত না পাওয়ায় বেনাপোল-ঢাকা এবং খুলনা-ঢাকা রুটের দুটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ এবং খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেন বন্ধ রয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোছা. পারভীনা খাতুন জানান, গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ ট্রেন চলাচলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা মতামত পাওয়া যায়নি। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রেলভবন থেকে প্রাপ্ত অনুমোদনের ভিত্তিতে ট্রেন দুটির চলাচল বাতিল করা হয়েছে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক জেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি কাজে ঢাকায় যাতায়াতকারী যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় সড়কপথে যাতায়াত করছেন। বেনাপোল স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মূল রুট বন্ধ থাকলেও বিকল্প পথে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করবে। বিকল্প এই ট্রেনটি নির্দিষ্ট বেশ কয়েকটি স্টেশনে যাত্রাবিরতি ও হল্ট করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Related posts

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

mdjhsagor0099@gmail.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, রমজানে সমন্বয় করা হবে

mdjhsagor0099@gmail.com

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা

mdjhsagor0099@gmail.com

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

mdjhsagor0099@gmail.com

চট্টগ্রামসহ দেশের সাত জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ছিয়াচল্লিশ প্লাটুন বিজিবি মোতায়েন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন