লগইন
লগইন
জাতীয়

ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার

ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে তথাকথিত ‘বন্দুকযুদ্ধের’ মাধ্যমে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

২৫তম বিসিএস পুলিশ ব্যাচের এই কর্মকর্তা সর্বশেষ গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। ডিবি প্রধান জানান, গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত এসপি আজাদসহ পুলিশের দুই এসপি ও দুই অতিরিক্ত এসপি গ্রেপ্তার হয়েছেন।

নিহত নুরুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও তাঁর এক সঙ্গীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় ডিবি দাবি করেছিল যে তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জনির বাবা মো. ইয়াকুব আলী খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনিকে হত্যার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের নির্দেশ ও চাহিদার আলোকেই মূলত এসপি আজাদকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের আগুনে মায়ের পর মারা গেল দেড় বছরের শিশু

mdjhsagor0099@gmail.com

ঢাকাকে বাসযোগ্য করতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করার পরিকল্পনা সরকারের

mdjhsagor0099@gmail.com

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

mdjhsagor0099@gmail.com

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত ও আহত ৩

mdjhsagor0099@gmail.com

নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা আইনজীবী পুলিশ হেফাজতে

mdjhsagor0099@gmail.com

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন