লগইন
লগইন
জাতীয়

সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে ও ভাইসহ চারজন আটক

সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে এবং তার ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নারী ও শিশুসহ ১৬ জনের একটি দল ওই হোটেলে উঠেছিল। নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে হোটেলটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর পাঁচটার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রহমান আমিন, সহযোগী আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে।

Related posts

রাজধানীর কড়াইল বস্তিতে ভোরে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু ও ঘর পুড়ে ছাই

mdjhsagor0099@gmail.com

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক

mdjhsagor0099@gmail.com

জাতীয় সংসদে একশ আসনে সরাসরি নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের

mdjhsagor0099@gmail.com

এসআরবি: ডিসেম্বর জানুয়ারিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই

mdjhsagor0099@gmail.com

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

mdjhsagor0099@gmail.com

নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন