লগইন
লগইন
অর্থনীতি

বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কোন দেশ, শীর্ষে চীন

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্বে মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণ উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশটিতে মোট ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদিত হয়েছে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালেও দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে শীর্ষস্থান অর্জন করেছিল।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুসারে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) চীন দেশীয় কাঁচামাল থেকে ২২০ দশমিক ৯৩৫ টন এবং আমদানি করা কাঁচামাল থেকে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন সোনা উৎপাদন করেছে। সব মিলিয়ে এই সময়ে দেশটিতে ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ কম।

চীন কেবল শীর্ষ উৎপাদকই নয়, বরং এই মূল্যবান ধাতুর সবচেয়ে বড় ভোক্তা দেশও। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনার ব্যবহার হয়েছে। এর মধ্যে গয়না তৈরিতে ১৭৮ দশমিক ৬১২ টন, সোনার বার ও কয়েন কেনায় ৪৪৪ দশমিক ৫৭০ টন এবং শিল্পসহ অন্যান্য খাতে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা ব্যবহৃত হয়েছে।

গ্লোবালডেটার তথ্যভান্ডার অনুযায়ী, বিশ্বে বর্তমানে চালুকৃত ১ হাজার ৩৫০টির বেশি সোনার খনির মধ্যে ১১৭টিই চীনে অবস্থিত। দেশটির পণ্যবাজার–বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে সোনার দামের উচ্চমুখী প্রবণতা ও স্বল্পমেয়াদী ওঠানামার কারণে বাজারের ঝুঁকি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

Related posts

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

mdjhsagor0099@gmail.com

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত এবং সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ

mdjhsagor0099@gmail.com

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ সরকারের

mdjhsagor0099@gmail.com

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির

mdjhsagor0099@gmail.com

দেশের বাজারে আবারও কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন