লগইন
লগইন
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্টসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা। গত ২১ নভেম্বর সকালে বিমানবন্দরের আগমনী দুই নম্বর ক্যানোপির আউটগেট এলাকা থেকে তিন ব্যক্তিকে আটকের পর এই চোরাচালানের বিষয়টি উদ্ঘাটিত হয়।

আটককৃত তিন ব্যক্তি হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং মো. শাওন (৩৯)। তাদের বাড়ি যথাক্রমে মুন্সীগঞ্জ, নোয়াখালী ও কুমিল্লা জেলায়। এপিবিএনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয় এবং পরে কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় মো. ইয়াছিন আরাফাত সৌরভের কোমর থেকে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বর্ণকার দিয়ে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে বস্তুগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট। এগুলোর মোট ওজন সাত কেজি ৫০০ গ্রাম বা প্রায় ছয়শত তেতাল্লিশ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রধান অভিযুক্ত নিয়মিত সৌদি আরব যাতায়াত করতেন এবং অভিনব কায়দায় পেস্ট আকারে স্বর্ণ এনে এই চক্রের মাধ্যমে দেশে চোরাচালান পরিচালনা করতেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের বিষয়টি জানার পর থেকেই নজরদারি বাড়ানো হয়েছিল এবং এর ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়।

Related posts

ঢাকাকে বাসযোগ্য করতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করার পরিকল্পনা সরকারের

mdjhsagor0099@gmail.com

সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া ও তার স্ত্রী

mdjhsagor0099@gmail.com

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

mdjhsagor0099@gmail.com

জাতীয় সংসদে একশ আসনে সরাসরি নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের

mdjhsagor0099@gmail.com

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের চারজন নিহত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন