লগইন
লগইন
খেলা

বৃষ্টির কারণে ফাইনাল বাতিল, পয়েন্টের ভিত্তিতে দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান

খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের ফাইনাল ম্যাচ। শুক্রবার রাজধানীর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যকার শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় বিজয়ের হাসি হাসে পাকিস্তান।

চার জাতির এই আঞ্চলিক টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নিয়েছিল। লিগ পর্বের ৩টি ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে ফাইনালের টিকিট পেয়েছিল পাকিস্তান। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট পেয়ে তৃতীয় ও কোনো পয়েন্ট অর্জন না করে চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে শ্রীলঙ্কা।

এদিকে ফাইনালের ঠিক আগে ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ১ উইকেটের নাটকীয় ও রোমাঞ্চকর এক জয় পেয়েছিল পাকিস্তান। ভারতের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শেষ দুই বলে ৭ রান দরকার থাকা অবস্থায় চার ও ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন অলরাউন্ডার নিয়ামতউল্লাহ। আর বাংলাদেশ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের দৃঢ়তা, নিষ্ঠা ও ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেন।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের প্রেস শাখা থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের শিরোপা জয় শুধু পাকিস্তান দলের জন্যই গর্বের নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়ার বিস্তারে একটি বড় মাইলফলক।

Related posts

জোহানেসবার্গ টেস্ট বাঁচাতে এখনো আত্মবিশ্বাসী টাইগার পেসার হাসান মাহমুদ

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে বড় পরিবর্তন, দলে ফিরলেন এনগিডি ও নরকিয়া

mdjhsagor0099@gmail.com

সাফ চ্যাম্পিয়নশিপের শেষ তিন ম্যাচে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রিমোট ভিএআর প্রযুক্তি

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

mdjhsagor0099@gmail.com

বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত জয় এশিয়া কাপ রাইজিং স্টারসে

mdjhsagor0099@gmail.com

ভুটানকে হারিয়ে রেকর্ড চতুর্দশবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন