লগইন
লগইন
জাতীয়

আগুন ও হামলার শিকার এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়ি পরিদর্শনে বিরোধীদলীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। শুক্রবার ১৩ নভেম্বর বিকেল ৩টায় তাদের ওই বাড়ি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তারা একটি সংবাদ সম্মেলন করবেন। এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিরোধীদলীয় এই সংসদীয় দলে অন্তর্ভুক্ত রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য এবং সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুর।

গত বুধবার রাত পৌনে ১২টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটির আসবাবপত্র পুড়ে যায়, দুটি ছাগল মারা যায় এবং বাড়িতে থাকা আটজনের মধ্যে দুজন আহত হন।

এই ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নাম রয়েছে।

মামলার বিবরণে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে তার বাবা-মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Related posts

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

mdjhsagor0099@gmail.com

পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

mdjhsagor0099@gmail.com

নির্ধারিত সময় পার হলে আপিলের সুযোগ নেই, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে

mdjhsagor0099@gmail.com

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

mdjhsagor0099@gmail.com

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু, প্রথম ধাপে বাছাই ১১২ জন

mdjhsagor0099@gmail.com

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির নিরাপত্তা জোরদার

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন