লগইন
লগইন
বিনোদন

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ

দেশের প্রবীণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ৭৮ বছর বয়সী এই অভিনেতাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বরেণ্য শিল্পী। এদিকে অভিনেতার ভাই চিত্রশিল্পী রশিদ আমিন গণমাধ্যমকে জানিয়েছেন, মামুনুর রশীদের শারীরিক অবস্থা কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে এবং তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গুরুতর অসুস্থতার কারণে তাকে আইসিইউতে থাকতে হয়েছিল। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ার পর তার ফুসফুসের উভয় পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন এবং দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন।

মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র—এই তিন মাধ্যমে বিগত ছয় দশক ধরে সক্রিয় রয়েছেন মামুনুর রশীদ। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করার পর ১৯৭২ সালের পহেলা ফেব্রুয়ারি তিনি ‘আরণ্যক নাট্যদল’ প্রতিষ্ঠা করেন। অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১২ সালে একুশে পদক অর্জন করেছেন।

Related posts

‘ওজন কমালে তোমার সঙ্গে কাজ করব’

mdjhsagor0099@gmail.com

ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু

mdjhsagor0099@gmail.com

কলকাতায় অভিনেত্রীর বাড়ির সামনে দুর্ঘটনার কবলে পড়ল ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি

mdjhsagor0099@gmail.com

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

সিনেমা সমালোচক রাকিবের লেখা মোহাব্বত নিয়ে ফিরছেন সাকিব খান

Tanvir

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন ফুলছড়ির নুজহাত: গাইবান্ধার ক্রীড়াঙ্গনে অনন্য দৃষ্টান্ত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন