লগইন
লগইন
রাজনীতি

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার সচিবালয়ে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি

চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সোমবার দুপুর একটায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর সংসদে ঐক্যের ডাক দেন সরকারপ্রধান। এর আগে যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বিমানবন্দর থেকে নেমেই তিনি ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের শর্ত দেন। এরপর রাতেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বৈঠকে অংশগ্রহণের প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।

নির্ধারিত এই বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেবেন আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সাম্প্রতিক নাশকতার পেছনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত রয়েছে বলে সংসদে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমনে সব গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আহ্বানের পর এনসিপি সংলাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, এনসিপির পাশাপাশি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠকে বসবেন সরকারপ্রধান। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা দূর করতেই এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

mdjhsagor0099@gmail.com

দলের রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

Tanvir

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে গিয়াস উদ্দিনকে

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

mdjhsagor0099@gmail.com

ট্রেলিগ্রাম বৈঠকে উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা হাসিনার, গোয়েন্দারা অন্ধকারে

কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ

মন্তব্য করুন